• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুরাদনগরে সাবেক মন্ত্রীর কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত

Reporter Name / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।।

সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ভূয়া কল রেকর্ড প্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছে মুরাদনগর উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অবস্থান কর্মসূচী পালন শেষে ইউএনও এর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচীতে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে মিথ্যা মামলার শিকার হয়ে মুরাদনগরের আপামর জনসাধারনের প্রিয় ব্যক্তি কায়কোবাদ দাদাকে তেরো বছর দেশের বাইরে রাখা হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা দাদার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে সম্মানহানী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এসব মিথ্যাচার করছেন তাদেরকে জানিয়ে দিতে চাই নাম পরিচয় লুকিয়ে এই বানোয়াট মিথ্যাচার বন্ধ করুন। যদি এসব অপপ্রচার বন্ধ না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে।  কায়কোবাদ দাদার বলিষ্ট নেতৃত্বে ৫ই আগস্টের পরে মুরাদনগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সেই শান্তি বজায় রাখতে চেষ্টা করুন।
এসময় বক্তব্য রাখেন, ওমর ফারুক সোহাগ, চঞ্চল রায়হান, আবুল হাসান সরকার, আলমগীর হোসেন, আবুল হাসান জুয়েল, রাকিবুল ইসলাম রুবেল, বিজয় নেছার, নাছির খান।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মনির হোসেন, ডালিম আহমেদ, এম.এস. ইকবাল, রায়হান উদ্দীন, ইয়াসির আরাফাত, খন্দকার অনন্ত, ইমরান, জুয়েল, শামসুদ্দিন, রাসেল আহমেদ, হাবিব, এনামুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category