• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: গাঁজাসহ পিতা-পুত্র আটক বাঙ্গরা বাজারে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

Reporter Name / ৩৩৮ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে গরু বোঝাই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে সিএনজি চালক।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজির যাত্রী, মোহাম্মদ মালু মিয়া (৪৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার লাউর ফতেপুর গ্রামের কান্দার আলীর ছেলে ও আহত সিএনজি ড্রাইভার সাগর (২৭) একই থানার বারীখলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মালি মিয়া বুড়িচং উপজেলার নিমসার পাইকারি বাজার থেকে বিভিন্ন প্রকারের সবজি নিয়ে সাগরের সিএনজিতে করে তার নিজ এলাকায় যাচ্ছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকী পূর্বপাড়া এলাকায় আসলে বেপরোয়া গতিতে আসা কোম্পানীগঞ্জ গামী গরু বুঝাই ঢাকা মেট্রো-ট (১৭-০১৫৪) নাম্বারের একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সিএনজিতে থাকা যাত্রী সবজি ব্যবসায়ী মালু মিয়া। এ সময় সিএনজির ড্রাইভার সাগর গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সাগরকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ট্রাক ও সিএনজি দুটি আটক করা হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত সবজি ব্যবসায়ী মালু মিয়ার লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category