• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি

Reporter Name / ৪০৯ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

​নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ​মুরাদনগর উপজেলার রামপুর এলাকায় স্কুল থেকে ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১৬) অপহরণ করে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। চাঞ্চল্যকর এই ঘটনার ৮ দিন পেরিয়ে গেলেও আসামি সাইফুল ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এতে ভিকটিমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে হারপাকনা বালিকা উচ্চ বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। স্কুল ছুটি শেষে দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের সময় মটকিরচর ঈদগাঁর সামনে পৌঁছালে একই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৩) ও অজ্ঞাতনামা এক সিএনজি চালক জোরপূর্বক তার মুখ চেপে ধরে অপহরণ করে। পরবর্তীতে তাকে হোমনা থানার কুটুমবাড়ী সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
​বিকেলে ভিকটিমকে পুনরায় স্কুলের সামনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরে ভিকটিম তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিকটিমের মা ২৪ এপ্রিল মুরাদনগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।

ভিকটিমের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্বামী নেই, মেয়েটা স্কুলে গিয়ে ইজ্জত হারিয়ে আসলো। আসামি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে আর আমরা ভয়ে বাড়িতে থাকতে পারছি না। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুত্র জানায় আসামিরা এলাকায় প্রভাবশালী। অপকর্মে করে তারাই আবার ভিকটিম ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে মারধর করেছে এবং প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে।

এদিকে গ্রামবাসীর অভিযোগ, ঘটনা এতদিন পর আসামি গ্রেফতার হয়নি। আসামিকে গ্রেফতারে পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। অভিযুক্ত সাইফুল গ্রেফতার না হওয়ায় অন্যান্য ছাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, অতি দ্রুত প্রধান আসামি ও তার সহযোগী সিএনজি চালককে আইনের আওতায় না আনলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন ভিকটিমকে মারধরের বিষয়টি জানেন না বললেও হুমকির বিষয়টি অবগত আছেন স্বীকার করে তিনি বলেন বাদীকে বলেছি থানায় এসে জিডি করেতে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। হুমকির বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category