• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Headline
মুরাদনগর লাজৈর গ্ৰামে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলোচনা সভা নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় নিউ ইয়র্কে দোয়া মাহফিল বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত সোনারগাঁ জি.আর ইনস্টিটিউশনে গভর্নিং বডির সভাপতি হলেন অধ্যাপক হাফিজ উল্লাহ বাঙ্গরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল মুরাদনগরে পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ সোনারগাঁ ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাধারন সম্পাদক সজিব

মুরাদনগরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রচেষ্টা’র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৬৩৬ Time View
Update : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
“হাতে হাত ধরি, সুন্দর দেশ গড়ি” এই  স্লোগানকে বুকে ধারণ করে একঝাক
তরুণদের নিয়ে ২০১৯ সালের ০২ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া সামাজিক সেবামূলক
অরাজনৈতিক সংগঠন প্রচেষ্টা এর ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে
আলোচনা সভা, বিভিন্ন সামাজিক সংগঠন কে সংবর্ধনা প্রদানসহ অসহায়
পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খামার গ্রাম এলাকার বালুর
মাঠে সংগঠনের উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব মোঃ আমির ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া
জনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মো.
নাজমূল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর, সংগঠনটির দাতা
সদস্য মোঃ বিল্লাল হোসেন, মোঃ বাবলু আলী খান, বাঙ্গরা বাজার থানা
কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবু বকার সবুজ, প্রচেষ্টা সংগঠনের প্রতিষ্ঠাতা
ও আহবায়ক মোঃ সাইফুল সরকার, উপদেষ্টা এম কে আই জাবেদ, মাছুম হাসান
রাফি, ইয়ার হোসেন সরার, মোঃ গাফ্ফার, নাজমুল, আব্দুল্লা আল সজিব প্রমূখ।
এসময় প্রচেষ্টা সংগঠনের পক্ষ থেকে অতিথিদের মধ্যে তাদের সম্মানার্থে
সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠানে আসা বিভিন্ন সামাজিক
সংগঠন কে সংবর্ধনা দেয়ার পাশাপাশি প্রায় ৫০টি অসহায় পরিবারের মাঝে
ছাগল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category