• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মুত্যু, চালক আটক

Reporter Name / ২৩৮ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা মুরাদনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ফুল মিয়া ( ৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক গাড়ি ও চালকে আটক করে পুলিশে দেয়।
বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া উপজেলার মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে।
আটককৃত চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশ্যে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাওয়ার পথে করিমপুর বাব্জার এলাকায় ফুল মিয়া নামের এক বৃদ্ধ রাস্তা পার হবার সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা মাইক্রোবাস ও চালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃত চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category