• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর জন্মদিনে ধর্মমন্ত্রীর মানবিক উদ্যোগ,মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ মুরাদনগরে ১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, গ্রেপ্তার ৩ মাঠকর্মী এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ধামঘরে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা দুলাল সরকার, বাড়ছে জনসম্পৃক্ততা মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন নেয়ামতকান্দিতে মরহুম আব্দুল মজিদ মেম্বার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন মুরাদনগরে কবিতা-গানে মুখর পঞ্চম হেমন্ত উৎসব ‘কার্তিকের নীল কুয়াশা’ মুরাদনগরে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মুরাদনগরে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪১৪ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে
এ উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী।
তিনি বলেন, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির আওতায় মূলত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে এমআর টিকা প্রদান করা হবে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ও হাম-রুবেলার বিস্তার প্রতিরোধ করার লক্ষ্যে এ টিকাদান কর্মসূচিকে সফল করার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্ত সুমন লাল দেবনাথ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজাম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমীর হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডাঃ সনদ পাল, ইসলামী ফাউন্ডেশনের জহিরুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর থানার এসআই মোঃ রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও অংশীজনরা।
সভায় আসন্ন টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, কর্ম পরিকল্পনা এবং মাঠ পর্যায়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া টিকাদান কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, নির্ধারিত সময়ে টিকা প্রদান নিশ্চিত করা এবং কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category