• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

মুরাদনগরে ৭টি অবৈধ ড্রেজার মেশিনসহ ৮হাজার ফুট পাইপ বিনষ্ট

Reporter Name / ৪৭৪ Time View
Update : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি থেকে বালু উত্তোলনকারী অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা। এসময় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৭টি ড্রেজার মেশিন জব্দ ও পরিবহন সম্ভব নয় বলে  ঘটনাস্থলে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে  অবৈধভাবে স্থাপিত প্রায় ৮হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।
রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী উপজেলার যাত্রাপুর পূর্ব, যাত্রাপুর পশ্চিম, ধামঘর, নবীপুর পশ্চিম ইউনিয়েনের যাত্রাপুর পশ্চিম বড় বিল, নোয়াগাঁও, কামাল্লা, আহসানপুর বিল, উত্তর ত্রিশ, দক্ষিণ ত্রিশ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ ও আনসার বাহিনী।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার কৃষিজমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category