• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Headline
কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী বাঙ্গরায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ ধরা পড়ল ৬ মাদক কারবারি মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী তিতাসে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযান: প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা জব্দ, গ্রেফতার ২ মুরাদনগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ, সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযান: নারীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা ও নগদ টাকা মুরাদনগরে হাম-রুবেলা টিকাদান সফলতায় উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি কাটায় লক্ষাধিক টাকা জরিমানা গোমতীর তীরে অবৈধ মাটি কাটলে রক্ষা নেই! মুরাদনগরে অভিযানে পালালো ভেকু মালিকরা ৪টি ব্যাটারি জব্দ

মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। বৃহস্পতিবার (২মে) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল। এবারই প্রথম প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম পূরণ করে দাখিল করতে হয়েছে। সরাসরি কোন মনোনয়ন ফরম গ্রহণ করা হয় নাই।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর,
গোলাম সারওয়ার হাসান, তারেক আবদুল্লাহ, রাশেদ আলম হায়দার,
আল আমিন সরকার।
ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর আহমেদ (ফয়সাল), হাবিবুর রহমান,
মোঃ আতিকুর রহমান হেলাল, মোঃ আবদুল্লাহ নজরুল, শাহিন, শেখ আকরাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, আফজালুন নেছা বাসিত, আছমা বেগম, কুলসুম বেগম, নুরজাহান মজুমদার, নাজমা আক্তার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২ মে
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,
২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২টি থানা ও ২২টি ইউনিয়ন নিয়ে মুরাদনগর উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০৭ হাজার ৪ শত ৪১। পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ১ শত ১৯, মহিলা ২ লাখ ২৫ হাজার ৩ শত ১৯ ও তৃতীয় লিঙ্গ ৩ জন। মোট ভোট কেন্দ্র ১৯১ টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category