• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটি গঠন

Reporter Name / ৪০১ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মুরাদনগর উপজেলা শাখার ৩১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বড়ইয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেনকে সভাপতি ও পাজিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মীরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১২ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি মুরাদনগর উপজেলা শাখার কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটিতে কাজী মো. বশিরকে সিনিয়র সহসভাপতি এবং মো. ওবায়েদ উল্লাহ সরকার, মো. শাহজাহান ভূইয়া, মো. আকবর হোসেন, মোহাম্মদ মামুন মিয়া, মো. মাঈন উদ্দিন, ছালেহা লাভলী, হাফেজা বেগম, শামছুন নাহার বেগমকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদির কমল ও মোসা. পিয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাছান, সহ-সাংগঠনিক মোহাম্মদ আবদুল হক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ময়নাল হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আবু নাঈম ভূইয়া, কাব বিষয়ক সম্পাদক এস এম মাসুদুর রহমান, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জোবাইর হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক মীর হাছিনা নাজমীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোসা. মমতাজ বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবদুর রহমান ভূইয়া।
এছাড়াও কমিটিতে কো-অপ্ট সদস্য পদে রয়েছেন মো. আবু বায়েছ ভূইয়া, নেছার উদ্দিন, মো. কামরুল ইসলাম, রাশিদা আক্তার, মোসা. শাহনাজ বেগম।
সাাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা-৩ মুরাদনগর হতে পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নবগঠিত এই কমিটিকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category