• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

মুরাদনগর ২৩০ জনের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ

Reporter Name / ৪০৯ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সদর ইউনিয়ন শাখা।
সোমবার দুপুরে উপজেলার ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয়ে ২৩০ জনের মাঝে ২ লক্ষ ৩০ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
মুরাদনগর সদর ইউনিয়নের আমীর মাহবুব আলম মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর আ ন ম ইলইয়াস।
মুরাদনগর সদর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি জালাল উদ্দিনের
সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বাইতুল মাল সম্পাদক মোঃ আবু বকর সরকার, নাজমুস সাকিব তন্ময়, মোঃ নকিবুল হক মোল্লা, মোঃ মনিরুল হক মোল্লা, ওমর ফারুক সরকার, মো. নুরে আলম, যুব ইউনিট মুরাদনগর সদর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শাকিল প্রমুখ। এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ‌পবিত্র রমজানের তাৎপর্য ও মানবতার কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরে সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category