• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’

মোকামতলায় অটোভ্যানে ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৩১৮ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাকিব সুলতান, নড়াইল, প্রতিনিধি।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলাদীপুর নয়াপাড়া গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রাণ হারালো এক সম্ভাবনাময় কিশোরী  শিপা আক্তার (১৩)। পিতা মো. সেলিম মোল্লা ও মাতা শিল্পী বেগমের একমাত্র সন্তান ছিল সে।

জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে শিপা মোকামতলায় কোচিং ক্লাস শেষ করে অটোভ্যানে করে নানির বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় চলন্ত অবস্থায় তার গলায় থাকা ওড়না অসাবধানতাবশত অটোর চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পরপরই এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানায়, শিপা ছিল অত্যন্ত ভদ্র, মেধাবী ও প্রাণবন্ত এক কিশোরী। তার এমন মর্মান্তিক মৃত্যুতে সবাই স্তব্ধ ও শোকাহত। বাদ আছর শিপার জানাজা সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে। কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও আত্মীয়স্বজন।

এদিকে সচেতন মহল থেকে চলন্ত যানবাহনে যাত্রীদের পোশাক, বিশেষ করে ওড়না ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের করুণ দুর্ঘটনা আর না ঘটে।

একটি ছোট্ট অসাবধানতা কেবল একটি প্রাণই নয়, একটি পরিবারের সব স্বপ্ন ও ভবিষ্যতকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে পারে। আমাদের উচিত প্রতিটি ক্ষেত্রে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করা, যেন এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category