• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ

যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা, সভাপতি- কামাল, সম্পাদক রশিদ

Reporter Name / ৩৬৩ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ঠা মে) দুপুরে কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক রেদোয়ান শাকিল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত ৬৩ সদস্যের কমিটিতে কামাল হোসেনকে সভাপতি ও রশিদ রানাকে সাধারণ সম্পাদক এবং শহিদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে ৯জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৫জন, সহসাংগঠনিক সম্পাদক পদে ১১জন সহ ৯টি পদে ৯জন এবং কার্যকরী সদস্য হিসেবে ১২জনকে রাখা হয়েছে।

ঘোষিত কমিটির নবনির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আলমগীর হোসেন বলেন উত্তর জেলার মধ্যে মুরাদনগর একটি বৃহৎ উপজেলা। এখানে সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে এবং সাংগঠনিকভাবে আমাদের প্রিয় নেতা নুরুল হক নুর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এই কমিটি ঘোষণা করা হয়েছে। আশা করছি মুরাদনগরে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠনের শক্তিশালী অবস্থান তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category