• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

রাতের আঁধারে শ্যামা কালী মন্দির ভাংচুর, যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি।।

রাতের আঁধারে শ্যামা কালী মন্দির ভাংচুরের ঘটনা ঘটেছে। মন্দির ভাংচুর করা যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার মধ্যরাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাস গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃত যুবক সাইফুল (২৮) উপজেলার নবিয়াবাদ গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
ঘটনায় হাটাস গ্রামের মৃত নকুল দেবনাথের ছেলে মনু দেবনাথ সাইফুল ইসলামকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন।

মনু দেবনাথ জানান, মঙ্গলবার ১২/০৮/২০২৫ তারিখ ভোর অনুমান ০৪:০০ ঘটিকার সময় বাড়ীর পাশে কালী মন্দিরের ভিতরে ভাংচুরের শব্দ শুনি।
ঘুম থেকে উঠে গিয়ে দেখি, ১যুবক মন্দিরের ভিতরে ভাংচুর করতেছে। এসব দেখে আমি শোর-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে চারদিকে ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয়। ইতিমধ্যেই সে মন্দিরের বিভিন্ন দেবদেবীর ছবি ছিড়ে ফেলে, জানালার কাচ ভাংচুর করে। এবং মন্দিরের ভেতরে মলমূত্র ত্যাগ করে নোংরা করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। মামলা রেকর্ড করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category