• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা সাদেকুর রহমানের মৃত্যুতে মোহাম্মদ বজলুর রহমানের শোক প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে হোসেনপুর এস.পি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮৮ ব্যাচের পুনর্মিলন সোনারগাঁয়ে আলোচনায় মেম্বার পদপ্রার্থী আল-আমিন,তার নিজস্ব অর্থায়নে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শান্ত মুরাদনগরে বিশৃঙ্খলা সহ্য করা হবে না: আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির মিছিল সোনারগাঁয়ে কার্যক্রম আওয়ামীলীগ নেতা, ওয়ারেন্ট ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জন গ্রেফতার বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে দুর্গা মন্দিরের রাস্তায় সংস্কার কাজ সম্পন্ন

Reporter Name / ৩৫১ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ আনিছুল ইসলাম রাজিব,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট সদর উপজেলাধীন গোকুন্ডা ইউনিয়নের বেড়পাংগা সার্বজনীন দুর্গা মন্দিরের রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এর ফলে স্থানীয় জনগণ ও পূজারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে আসন্ন দুর্গোৎসব সামনে রেখে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছিল।

এমন পরিস্থিতিতে জেলা যুবদলের উদ্যোগে ওই সড়কে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নেতাকর্মীরা মাঠে নেমে রাস্তাটি সংস্কার করেন। ফলে এখন যানবাহন সহজেই চলাচল করতে পারছে, যা স্থানীয়দের স্বস্তি এনে দিয়েছে।

সংস্কার কাজে সহযোগিতা করা যুবদলের নেতাকর্মীরা জানান, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণে কাজ করাই তাদের উদ্দেশ্য। দুর্গোৎসবকে সামনে রেখে পূজারীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই দ্রুততার সাথে রাস্তাটি সংস্কার করা হয়েছে।

এ প্রসঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান ভিপি আনিস বলেন, “আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থেই যুবদল কাজ করে যাচ্ছে। দুর্গা মন্দিরের এই রাস্তা সংস্কারের মধ্য দিয়ে আমরা সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”

একই সঙ্গে জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী বলেন, “জনগণের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আমাদের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও এলাকাবাসীরা জেলা যুবদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, পূজা উদযাপনের আগে রাস্তা সংস্কার হওয়ায় তাদের যাতায়াতে আর কোনো সমস্যা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category