• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: পাসের হার প্রায় ৪০.১০%, শীর্ষে ‘ অধ্যাপক আবদুল মজিদ’ সর্বনিম্ন ‘বাইড়া’ মুরাদনগরে যুব দিবসে ১০ যুবক-যুবতী পেলেন সাড়ে ১০ লাখ টাকার ঋণ মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শীতলক্ষ্যা থেকে উদ্ধার মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্ত

Reporter Name / ৪৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া স্কুলমাঠ সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারকৃত মস্তকবিহীন অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

নিহত যুবকের নাম হাবিবুর (২৮)।
তিনি সোনারগাঁ থানার কাঁচপুর মধ্যপাড়া এলাকার মো.চান মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিআইবি) মোস্তফা কামাল রাশেদ জানান,গত ২৭ আগস্ট দুপুরে স্থানীয়রা নদীর তীরে মাথাবিহীন লাশ দেখতে পেয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পরদিন বৃহস্পতিবার পিবিআই লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে প্রযুক্তিগত সহায়তায় পরিচয় শনাক্ত করে। নিহত হাবিবুরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং তার মাথা কেটে আলাদা করা হয়েছে।

পুলিশ জানায়,হত্যার কারণ উদঘাটন ও দায়ীদের গ্রেফতারে তদন্ত চলছে। হাবিবুরের মা মোসা ফিরোজা বেগম ও ভগ্নিপতি মো. জসীম বৃহস্পতিবার সন্ধ্যায় মর্গে লাশ শনাক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category