• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

সিদ্দেশ্বরী কৃষ্ণপুরে ফেমাস ও লিজেন্ড ক্লাবের যৌথ মাদকবিরোধী র‍্যালি

Reporter Name / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

“মাদক কে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি”—এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের সিদ্দেশ্বরী কৃষ্ণপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা। র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় দুটি সংগঠন—সিদ্দেশ্বরী ফেমাস ক্লাব ও কৃষ্ণপুর লিজেন্ড ক্লাব।

মঙ্গলবার সকাল ১০টায় সিদ্ধেশ্বরী কৃষ্ণপুর বাজার এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ।
অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সচেতনতামূলক স্লোগান দেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “মাদক কে না বলুন, মাদক জুয়ার আস্তানা সিদ্দেশ্বরীতে হবে না, নেশার ফাদে পড়ে যারা সব হারিয়ে মরবে তারা, নেশা ছেড়ে কলম ধরি মাদক মুক্ত সমাজ গড়ি” ইত্যাদি।

ফেমাস ক্লাবের সভাপতি মো: নাজিম উদ্দিন বলেন, সিদ্দেশ্বরী ফেমাস ক্লাবের পক্ষ থেকে আমরা আগেই মাদককে বয়কট করেছি। আজকের র‍্যালীর পর থেকে সিদ্দেশ্বরীতে আর মাদক ব্যবসা ও জুয়া থাকবে না ইনশাআল্লাহ এবং আমাদের র‍্যালী থেকে উদ্বুদ্ধ হয়ে মুরাদনগরবাসী মাদককে বয়কট করবে।

লিজেন্ড ক্লাবের সভাপতি আল আমিন বলেন, আমাদের মাদক বিরোধী র‍্যালীতে যুব সমাজ ব্যাপক ভাবে সাড়া দিয়েছে। ইয়াবার মত সর্বনাশা নেশা যুব সমাজকে গ্রাস করে ধংস করে ফেলতেছে। এই ইয়াবা রুখতে হলে কৃষ্ণপুর সিদ্ধেশ্বরীর সচেতন নাগরিকদের কঠিন ভাবে প্রতিহত করতে হবে।

র‍্যালির শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকাস্থ দক্ষিণ মুরাদনগর কল্যান সমিতির সদস্য জামাল খান, ফেমাস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি শাহাদাত হোসেন মুন্সি, সিনিয়র সদস্য বনি ইয়া মিন, লিজেন্ড ক্লাবের সহ সভাপতি কেশব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, লিজেন্ড ক্লাবের উপদেষ্টা সোহাগ সরকার, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ ভূইয়া,স্বপন মিয়া সহ কৃষ্ণপুর ও সিদ্ধেশ্বরীর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category