• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

হোমনায় মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন!

Reporter Name / ৩১২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

মোঃ আবুল কালাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পৌরসভা অফিস সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা হাজী মাহফুজুল ইসলামকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিমকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মেম্বারকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোল্লা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মাহফুজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানার যুদ্ধকালীন কমান্ডার মো. আবদুল মতিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর খন্দকার, মো. কবির হোসেন, জুলহাস উদ্দিন, আবদুল বাতেন, আবদুল খালেক, আবুল হোসেন, মো. সোবহান, আবদুর রশিদসহ প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category