• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার

ফুলগাজীর আমজাদহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভাঙ্গা কালভার্ট মেরামত

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

ফেনী প্রতিনিধি।।

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের কিল্লাদিঘী থেকে উত্তর ধর্মপুর চারুমিয়া জামে মসজিদ সংযোগ সড়কের ভাঙ্গা কালভার্ট মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য হয়ে পড়া এই কালভার্টের কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে কালভার্টের ভাঙ্গা অংশ দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর আমজাদহাট ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে ও অর্থায়নে মেরামত কার্যক্রম শুরু করেন।

মেরামতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমজাদহাট ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা ইব্রাহীম মজুমদার, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবির চৌধুরী, জামায়াত নেতা আলমগীর ও আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত মেরামত কাজে আর্থিক সহায়তা প্রদান করেন ৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন। স্থানীয়রা জানান, এই কালভার্টটি মেরামতের ফলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল এবং এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে।

এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব উদ্যোগে এই ধরনের উন্নয়নমূলক কাজ করায় জামায়াত নেতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। স্থানীয়দের দাবি, এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category