• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা

Reporter Name / ৪৪৪ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কুমিল্লার ১১ টি আসনের মধ্যে শুধু পরিবর্তন এসেছে দুইটি আসনে, আসন দুটি হলো কুমিল্লা ১ ও কুমিল্লা ৮। কুমিল্লা ১ আসনে আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর এবং কুমিল্লা ৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ি আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই তালিকা ঘোষণা করেন আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষণা করা নামের তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কুমিল্লায় যারা আওয়ামী লীগের মনোনীত হলেন; কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ (হোমনা- মেঘনা) আসনে সেলিমা আহমাদ মেরি, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজী মুহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে আবুল হাসেম খান, কুমিল্লা-৬ (সদর) আসনে আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ড. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আবু জাফর মোঃ শফিউদ্দিন শামীম, কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে মো:তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) আসনে আ হ ম মুস্তফা কামাল এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category