• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও মানবধিকার সুরক্ষা ফাউন্ডেশন আনন্দ র‌্যালী

Reporter Name / ৪৬৭ Time View
Update : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

মুরাদনগর , কুমিল্লা, প্রতিনিধিঃ

‘সবার জন্য মর্যাদা , স্বাধীনতা এবং ন্যায় বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার  দিবস।
এ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকালে বাখরাবাদ বাজারে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বাখরাবাদ বাজার থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজস্ব কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  র‌্যালী শেষে নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন ও মানবধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মুরাদনগর উপজেলা শাখার সভাপতি সামছুল হক সরকারের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ রাসেল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আইন ও মানবধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি জহিরুল ইসলাম, হোসেন সারওয়ার, জসিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম, ক্যাশিয়ার মজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনুর আক্তার, সদস্য হানিফ মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category