• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগর সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ১৯৭১ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

প্রতি বছরের ন্যায় মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সবুজ সংঘ ক্লাবের সভাপতি এ.কে.এম নেয়ামুল হকের সভাপতিত্বে আলোচনা সভা, দিনব্যাপী দাবা ও ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, সহ+সভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বারী ভূইয়া সুমন, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম রাহাত, ক্রীড়া সম্পাদক মোঃ তারিকুল ইসলাম ভূইয়া, সহ ক্রীড়া সম্পাদক মোঃ ফয়সাল মিয়া, সাহিত্য সম্পাদক মোঃ ফয়সাল মিয়া, সহ সাহিত্য সম্পাদক মোঃ সোহেল রানা, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহ ওয়ালী উল্লাহ (জুন্নুন), সমাজ কল্যান সম্পাদক মোঃ শামীম আল মাহফুজ, সহ সমাজ কল্যান সম্পাদক কাজী সুফিয়ান, অফিস সহায়ক শরীফুল ইসলাম,কার্যকরী সদস্য পার্থ সারথী দত্ত, বিষ্ণুপদ সাহা, মোঃ রুহুল আমিন ভূইয়া তুর্কী ও এস.এম হাসনাত জামান।

প্রতিযোগিতায় দাবা খেলায় ১২ জন এবং ক্যারাম খেলায় ডাবল ১০টি টিম ও এককভাবে ১৪ জন অংশগ্রহণ করে।
দাবা খেলায় ১২ জন অংশগ্রহণকারীদের মাঝে চ্যাম্পিয়ন হন দেবিদ্বার উপজেলার আবু হানিফ ও রানার আপ দেবিদ্বার উপজেলার আঃ মতিন। ক্যারাম খেলায় ১০টি টিমের মধ্যে চ্যাম্পিয়ন হন ভুবনঘর গ্রামের
নাজিমুদ্দিন রাসেল ও কাউসার আহমেদ টিম এবং রানার আপ হন মোস্তফা ও ইব্রাহিম টিম। কেরাম খেলায় একক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন দড়িকান্দি রহিমপুর গ্রামের নাজিমুদ্দিন রাসেল ও
রানার আপ মুরাদনগর সদরের ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category