• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

মুরাদনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৬৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারী) সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা’র আয়োজনে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা
রিটার্নিং কর্মকর্তা আবদুস সামাদ শিকদার এর সভাপতিত্বে বিকাল ৪টায় কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মুঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান (বিপিএম বার), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পীযূষ চন্দ্র দাস,
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ শফিউল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category