• বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ভারতে রাসুলুল্লাহ ও হযরত আয়েশাকে কট‚ক্তিকর মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে কট‚ক্তি ও বিজিপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতা। এতে উপজেলার বিভিন্ন মসজিদের মাদ্রাসার হাজার হাজার মুসল্লি ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
শুক্রবার বাদজুম্মা উপজেলার কেন্দ্রী মসজিদ থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত কট‚ক্তির মাধ্যমে মহানবী সা: কে অবমাননা করেছেন ও বিজেপির নেতার মুসলমানদের যে হুমকি দিয়েছে, তাতে ভারতের পতনকে ত্বরান্বিত করেছে। এটি গজওয়াতু হিন্দের পূর্বাভাস। অচিরেই ভারত মুসলমানদের শাসনে আসবে। মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলামের ওপর আঘাত করেই চলছে। তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতে হিন্দুদের ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। মুসলামান জেগে উঠলে ভারতে কট্টরপন্থী হিন্দুরা থাকতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও মুরাদনগর মুজাফ্ফর উলুম মাদ্াসা ও এতিমখানার শিক্ষা সচিব মূফতী আমজাদ হোসেন, সিনিয়র নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, সেক্রেটারী মাও: আবুল ফারাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির, প্রচার সম্পাদক মাও: ইয়াহ ইয়া ইউনুছি, দফতর সম্পাদক মুফতি মহিউদ্দিন, সহ- অর্থ সম্পাদক হাফেজ আবুল বাসার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category