• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

মুরাদনগরে ২য় দিনের মত কর্মবিরতিতে পিআইও অফিসের কর্মকর্তা- কর্মচারীরা

Reporter Name / ৩৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ
দফা দাবি আদায়ের লক্ষে দ্বিতীয় দিনের মত অর্ধদিবস কর্মবিরতি পালন করছে
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
সোমবার ১২ সেপ্টেম্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও
কর্মচারী কল্যাণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মবিরতি পালন করছেন তারা।
এসময় কর্মবিরতি পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ
আব্দুল হাই খান, উপ-সহকারী প্রকৌশলী হান্নান শেখ, অফিস সহকারী মঞ্জুরুল
আলম, কার্যসহকারী আসাদুজ্জামান সুমন, বিষভ বৈরাগী প্রমুখ।
জানা যায়, দাবী আদায়ের লক্ষ্যে প্রত্যেক জেলা ও উপজেলায় ১২ সেপ্টেম্বর থেকে ১৫
সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষনা দেন
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যান পরিষদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান জানান,
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও
কর্মচারীদের সঠিক পদমর্যাদা, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে
প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন
কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা
অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব
শূন্যপদ /পদোন্নতি/চলতি নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি
আদায়ের লক্ষে গত কয়েক বছর ধরেই সুশৃংখল আন্দোলন করে আসছি। আলোচনা
সভা, স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, মানববন্ধন ইত্যাদিসহ বিভিন্ন
কর্মসূচি পালন করায় কর্তৃপক্ষ মৌখিক ঐক্যমত প্রকাশ করলেও বাস্তবায়নের
কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। তাই অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা
কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category