• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

মুরাদনগরে মাদকবিরোধী অ্যাকশন: ওসির দৌড়ের কাছে হার মানল মাদক ব্যবসায়ী

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক মাদক ব্যবসায়ীর। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী নিজেই দৌড়ে গিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যার পূর্ব মুহূর্তে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারের পৈয়াপাথর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত মো: পাভেল (২৩) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মো: আব্দুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বরুয়াসহ পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পাভেল। পরিস্থিতি বুঝতে পেরে ওসি নিজেই ধাওয়া করে তাকে আটক করেন।
আটকের সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৭১০ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category