• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় গ্রেপ্তার ২

কৃষক মাওলা হত্যাকারীদের পরিবারকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় কৃষক মাওলা সরকারের হত্যায় জড়িত খোরশেদ আলম বাহিনীর পরিবারের সদস্যদেরকে সামাজিক ভাবে বয়কটের ঘোষণা দিয়েছে মহেশপুর, নইরপাড় গ্রামের বাসিন্দারা। বয়কটের ঘোষনা দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন এলাকাবাসী।

বুধবার বিকালে (৬ই এপ্রিল) উপজেলার মহেশপুর ও নইড়পার গ্রামের সকল শ্রেনী পেশার লোকজনের উপস্থিতি ও সকলের সম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় বক্তারা বলেন, মহেশপুর গ্রামের ত্রাস ও খুনি খোরশেদ আলম এবং তার বাহিনী কিছুদিন পরপর গ্রামের সাধারণ মানুষের উপর নৃশংস ভাবে হামলার ঘটনা ঘটায়। সবশেষে এই বাহিনীর হামলায় কৃষক মাওলা সরকার প্রাণ হারায়। এই বাহিনীর দ্বারা গ্রামের বেশিরভাগ মানুষ মারপিট ও নির্যাতনের শিকার।
আমরা এই খুনী ও সন্ত্রাসীদের এই গ্রামে বসবাস করতে দিবো না। বক্তারা আরো বলেন, মাওলা সরকারকে হত্যার একমাস পেড়িয়ে গেলেও এখনো কোন আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুনির পরিবারের সদস্য আয়েশে দিনপার করছে। উল্টো হুমকি ধামকি দিচ্ছে। আমরা সামাজিক ভাবে এই খুনি ও তাদের পরিবারকে অবাঞ্ছিত ঘোষণার মাধ্যমে বয়কট করছি।

তাদের কাছে কোন দোকানদার মালামাল বিক্রি করব না। সামাজিকভাবে তাদের সাথে কোন সম্পর্ক নেই। একই মসজিদে ও ঈদগাহেও তাদের সাথে নামাজ আদায় করব না। খুনির পরিবার সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে। আমরা সবাই ন্যায়ের পক্ষে থাকবো।
পূর্ব ধইর পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রহিম সরকারের নেতৃত্বে সভায় বক্তব্য রাখেন ফিরোজ মিয়া, মোশাররফ হোসেন, শহীদ মিয়া, দুলাল মিয়া, বজলু মিয়া, মোস্তফা মৈশান, জাহাঙ্গীর মৈশান, ফরিদ মিয়া, সামসুল আলম, ফরিদ মিয়া, কনু মিয়া, বাপন সাহা, আবদুননুর, সামাদ সরকার।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category