নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের তেমুরিয়া
এলাকায় অভিযান চালিয়ে ৪ জন যুবককে আটক করা হয়। একই রাতে পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ এলাকায় অভিযান চালিয়ে ১ জনকে এবং বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নে থেকে ১ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর বাখরাবাদ এলাকার মৃত মহানন্দ সরকারের ছেলে নেপাল চন্দ্র সরকার (৫৬), কাঠালিয়াকান্দা গ্রামের মোঃ নকুল মিয়ার ছেলে
মোঃ তাফসির মিয়া (২০), রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মনির হোসেনের ছেলে মোঃ আকাশ মিয়া (২৫), কদমতলী গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শামীম (২৪), পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের হাটাশ গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মাঃ ইদ্রিছ মিয়া (৫০) ও রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের
আরমান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলমের নির্দেশনায় এসআই সাজ্জাদ উল করিম সঙ্গীয় ফোর্স’সহ তেমুরিয়া এলাকায় অভিযান চালিয়ে নেপাল চন্দ্র সরকার, মোঃ তাফসির মিয়া, মোঃ আকাশ মিয়া ও মোঃ শামীম কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। অপর দুই অভিযানে এসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্স’সহ হাটাশ গ্রাম থেকে মোঃ ইদ্রিছ মিয়াকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে এবং এসআই সাজ্জাদ উল করিম সঙ্গীয় ফোর্স’সহ বি-চাপিতলা গ্রাম থেকে আরমান কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।