• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ করলেন প্রকৌশলী

Reporter Name / ৩৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম থাকায় কাজ বন্ধ করে দিলেন মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।
বুধবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার চান্দলা জিসি-সোনারামপুর সড়ক ভায়া মাধবপুর, জানঘর, ডালপা, হাটবলিবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে প্যালাওয়াল তৈরীর খুটিতে ত্রুটি থাকায় কাজ বন্ধ করে দিয়েছেন তিনি। পাশাপাশি ৩ দিনের মধ্যে কাজের চলমান সাইট হতে সকল ত্রুটিপূর্ন প্যালাওয়াল পোস্ট সম্পূর্নরূপে অপসারন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।
জানা যায়, উপজেলার চান্দলা জিসি-সোনারামপুর সড়ক ভায়া মাধবপুর, জানঘর, ডালপা, হাটবলিবাড়ি সড়ক প্রশস্থকরণ ও শক্তিশালীকরন সড়ক আরসিসি দ্বারা উন্নয়ন এবং আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ পান এম. এস. ট্রেডার্স-চৌধুরী এন্টারপ্রাইজ (জেভি) নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শুরু হওয়ার পর উক্ত এলাকায় পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। সেখানে তিনি কালভার্ট নির্মাণে প্যালাওয়াল তৈরীর খুটিতে বেশ অনিয়ম দেখতে পান। তিনি পরীক্ষা করে দেখেন মজুদ করা প্যালাওয়াল পোস্ট এর ঢালাইয়ের মান অত্যন্ত নিম্নমানের এবং ঢালাইয়ের দৈর্ঘ্য অনুমোদিত প্রাক্কলন অপেক্ষা ৬-৭ ইঞ্চি করে কম। কিছু কিছু পোস্ট এ ৪ টি ১৬ মিমি রডের স্থলে ১ টি ১৬ মিমি নতুন রড ও ৩ টি সম্পূর্ন রিজেক্টেড পুরাতন রড ব্যাবহার করা হয়েছে যা ঠিকাচুক্তির জিসিসি ক্লস ৩৯.২ (ধ) অনুযায়ী করাপ্ট প্র্যাকটিস এর অন্তর্ভূক্ত।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সরেজমিনে কাজ পরিদর্শনে গিয়ে প্যালাওয়াল তৈরীর খুটিতে ত্রুটি থাকায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে কাজের চলমান সাইট হতে সকল ত্রুটিপূর্ন প্যালাওয়াল পোস্ট সম্পূর্নরূপে অপসারন করে সাইটে সিডিউল ও স্পেসিফিকেশন মোতাবেক প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী এনে ডিজাইন ও স্পেসিফিকেশন মোতাবেক প্যালাওয়াল পোস্ট ঢালাইকরে নিয়ম মোতাবেক ড্রাইভকরনের ব্যাবস্থা গ্রহন এবং অবশিষ্ট কাজসমূহ অতিদ্রুত বাস্তবায়ন করার জন্য লিখিতভাবে নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category