• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মুরাদনগরে গাছে ঝুলছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা শহীদ জিয়ার দেশপ্রেমকে সম্মান জানিয়ে বিএনপিকে সমর্থন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজশাহীর আলো পত্রিকার বাৎসরিক বনভোজনে সৌহার্দ্যের উচ্ছ্বাস পারিবারিক বিরোধকে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টার অভিযোগে বিএনপি’র সংবাদ সম্মেলন

কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন: ঢাকায় স্বাগত জানাবে কয়েক লক্ষ জনতা

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মো: রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)।।

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে দীর্ঘ ১৩ বছর দেশের বাইরে থাকা ২৮ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। দীর্ঘদিন পর প্রিয় দেশে ফেরার ঘোষনায় খুশির জোয়ারে ভাসছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপিরসহ আপামর জনতা। অপর দিকে প্রিয় নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে কয়েক লক্ষ জনতার প্রস্তুতি শেষ করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সৌদিআরব থেকে একটি ফ্লাইটে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের।
জানা যায়, বিমানবন্দরে কায়কোবাদ দাদাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলা,-মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা, মাওলানা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবিসহ সকল ধর্মের কয়েক লক্ষ লোকজন। অপরদিকে বিমানবন্দরে যাওয়ার প্রস্তুতি হিসেবে খাবারের আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়ন আবার কোথাও কোথাও গ্রামে গ্রামে গরু জবাই করে খাবার তৈরী করা হচ্ছে।
এছাড়াও হাজার হাজার ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে হাজির হবেন এবং ফুলের মামালা দিয়ে বরণ করে নেবেন মুরাদনগরে মেহনতি মানুষের প্রিয় নেতাকে।
মুরাদনগর উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেব কে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪ শত বাস ও ২ সহ¯্রাধীক মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। এছাড়াও হিসাবের বাহিরে আরো অনেক গাড়ি বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহি উদ্দিন অঞ্জন জানান, দীর্ঘ তেরো বছর ধরে দেশের বাইরে থাকা মুরাদনগরের এই জননন্দিত নেতা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে মুরাদনগরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বইছে। দল মত র্নিবিশেষে সকল শ্রেণীপেশার মানুষ এই নেতাকে বিমান বন্দরে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছে।
তিনি আরো বলেন, কায়কোবাদ দাদার এ আগমন এবং সকল ষড়যন্ত্রের পরেও আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা ইতিমধ্যে নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ ঢাকা যাবে প্রিয় নেতাকে বিমানবন্দরে বরণ করতে। সে সুবাধে যেন কোন দূস্কৃতকারী যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। একই সময়ে এতো গুলো যানবাহন বিমানবন্দরে যাওয়ার কারনে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। সে জন্য আমরা মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসন সার্বিক সহযোগিতা কামনা করছি। এছাড়াও যানযট নিয়ন্ত্রনে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category