• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

মুরাদনগরে তারাবি নামাজ পড়তে গিয়ে শিক্ষকের মৃত্যু

Reporter Name / ১৫১ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

মো. রাসেল মিয়া , মুরাদনগর (কুমিল্লা)।।

কুমিল্লার মুরাদনগরে তারাবি নামাজ পড়তে গিয়ে স্কুল শিক্ষক মোঃ রফিকুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশে মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের হারপাকনা গ্রামের পূর্বপাড়ার আবুল হাসেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়,  প্রতিদিনের মতো শুক্রবার রাতে তারাবি নামাজ পড়তে মসজিদে যান। নামাজে দাঁড়াতে গিয়ে হঠাৎ পড়ে যান। এলাকার মুসল্লিরা তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২.৩০ টায় নিজ গ্রামের ঈদগাহ মাঠে জানাযা শেষে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় শিক্ষক-কর্মচারী, মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা পরিবার গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ১৯৯৪ সাল থেকে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে সততা ও নিষ্ঠার সাথে এ পর্যন্ত শিক্ষকতা কওে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category