• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মুরাদনগরে স-ন্ত্রা-সবিরোধী আইনের মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার বাঙ্গরায় অটোরিকশা উদ্ধারসহ মুল ২ হত্যাকারী গ্রেপ্তার মুরাদনগরে ইতালি প্রবাসী মোস্তাফিজুর রহমানের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার আড়াইহাজারে ডাকাত দলের হামলায় মুরাদনগরের এসি ল্যান্ড সাকিব হাসান খান আহত

মাথায় গ্লাস পড়ে সৌদি আরবে সাতকানিয়ার যুবক ফারুকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

 

নুরুল কবির, চট্রগ্ৰাম, প্রতিনিধি।।

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবক। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ ওমর ফারুক (২৬)। তিনি সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল্য বলিরপাড়া এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে।
ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদত হোসেন জানান, প্রায় এক বছর আগে তিনি জীবিকার তাগিদে সৌদি আরব যান। সোমবার কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত মাথায় গ্লাস পড়ে গুরুতর আহত হন ওমর। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবরটি দেশে পৌঁছালে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন স্বজনরা। মরদেহ দেশে আনা হবে কি না সে বিষয়ে পরিবারের সিদ্ধান্ত এখনও জানা যায়নি।

ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবরটি আমি কিছুক্ষণ আগেই পেয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category