• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

ত্রিশালে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউপি সদস্যদের ডিসি বরাবর অভিযোগ

Reporter Name / ২৭৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ত্রিশাল সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের অনিয়ম ও সীমাহীন দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইউনিয়নবাসীকে তার হাত থেকে রক্ষা করতে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ত্রিশাল (সদর) ইউনিয়ন পরিষদের ৫জন পুরুষ সদস্য ও ৩জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৮জন মেম্বারের স্বাক্ষর সম্বলিত ও তার চলমান অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে পরিষদের রেজুলেশনসহ এ অভিযোগ দায়ের করা হয়।

এর আগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে স্বেচ্ছাচারিতা, ১০ বছরেরও বেশি সময় একই পরিষদে থাকা,বদলি হলেও তদবির করে পুনরায় একই জায়গায় চলে আসা,প্রকল্প বাস্তবায়ন ছাড়াই বিল উত্তোলন, ভিজিএফ,টিসিবি পণ্য বিতরণে অনিয়ম,ওয়ারিশান সনদ,প্রত্যয়ন পত্র,জন্ম-মৃত্যু নিবন্ধনে জনগণকে ভোগান্তি, পরিষদকে আত্মীয়করণ, স্থাবর সম্পত্তি হস্তান্তর করের(১%) টাকা উত্তোলনে অনিয়মসহ নানাবিধ দূর্নীতির অভিযোগে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে একেবারে তৃণমূল পর্যায়ে গ্রামীণ সেবা পৌঁছে দেয়ার জন্য। আমরা আমাদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের অনিয়ম ও দূর্নীতির কারণে তা বাস্তবায়ন করতে পাচ্ছি না। এতে জনগণের যেমন ভোগান্তি হচ্ছে তেমনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category