• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মদনে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৪৪১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি।।

নেত্রকোনার মদনে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬), পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরন মিয়া (২৭), তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২), বৃ- বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮) ও মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মদন দক্ষিণ পাড়ার একটি ফিসারির ঘর থেকে ৪ জনকে ৪৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের আরেক ব্যবসায়ীকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার বিকেলে নেত্রকোনার আদালতে পাঠায় পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, ‘পৃথক দুইটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় নিয়মিত মামলা রজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category