• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

ফুলবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী

Reporter Name / ২১০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য র‌্যালীটি আবার শহীদ মিনারে গিয়ে শেষ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ -৬ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম সরকার , যুবদল নেতা ফারুক হোসেন খান, ইউনিয়ন যুবদলের প্রকৌশলী আনোয়ার হোসেন সেলিম সরকার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি এখন ঐক্যবদ্ধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করব। কারণ ঐক্যবদ্ধ শক্তিই কেবল গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category