• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভোলায় ৩ দফা দাবিতে  ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

ভোলা প্রতিনিধি ।।

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ তিনদফা দাবী আদায়ের লক্ষ্য আগামী ১৩ই সেপ্টেম্বর ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত হবে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা ইসলামী আন্দোলন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম লিখিত বক্তব্যতে তাদের গণসমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি রেজাউল করিম বোরহানী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ,  সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদদান, মাওলানা ইব্রাহীম খলিলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category