• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়ীয়ায় কামরুল হাসান মিলনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ২৭৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

১৫০, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের নাম পরিবর্তনের দাবিতে ফুলবাড়ীয়া উপজেলা ঐক্যবদ্ধ জনতার আয়োজনে অধ্যাপক জসিম উদ্দিন এর পক্ষে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর একাংশ নেতাকর্মীরা ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চব্বিশে চত্ত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকজান গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাও. আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন মুঞ্জু, কবির হোসেন, মোঃ ইউসুফ প্রমুখ।
বক্তরা বলেন, অধ্যাপক জসিম উদ্দিন স্যার ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিনি সকলস্তরের মানুষের ভালবাসা অর্জন করেছেন। দলীয় মনোনয়ন পরিবর্তনের সময় এখনও আছে। আমরা দলীয় হাইকমান্ডের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। আমরা স্যার পাশে ছিলাম, আগামী দিনেও আমরা পাশে থাকব। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের হতাশ না হতে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category