• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

পূর্বধলায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল ৫৫ বছরের এক ব্যক্তির

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মোরসালিন পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনার পূর্বধলায় ট্রেন থেকে পড়ে শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার মধ্যে উপজেলার জারিয়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদ মিয়া পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রেন নং ৩৭৪ জারিয়া স্টেশনে পৌঁছালে শহীদ মিয়া ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং ডান পা থেতলে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পরবর্তীতে তার মরদেহ একই ট্রেনে শ্যামগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পূর্বধলা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি পূর্বধলা রেলস্টেশনে নামানো হয়। পরে শ্যামগঞ্জ রেলওয়ে থানার পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতের গ্রাম ও আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category