• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না..ওলামা সম্মেলনে কায়কোবাদ মুরাদনগরে বিএনপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রিপাবলিকান পার্টির প্রার্থী এমদাদুল হক শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা

মিরপুরে ডোবা থেকে উদ্ধার ৮ বছরের শিশুর মরদেহ

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আসাদুল ইসলাম মিরপুর উপজেলার প্রতিনিধি।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডোবা থেকে ৮ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শিশুর নাম রাইসা খাতুন। সে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের আকরাম সর্দ্দারের মেয়ে এবং স্থানীয় নওদা খাদেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১ অক্টোবর) দুপুরে হঠাৎ করেই নিখোঁজ হয় রাইসা। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। অবশেষে রাত ৯টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে এবং খবর দেন মিরপুর থানা পুলিশকে।

স্থানীয়দের মতে, যেখানে রাইসার মরদেহ পাওয়া গেছে সেই ডোবায় পানির পরিমাণ খুবই কম, যা থেকে প্রশ্ন উঠছে এটি আসলেই দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড। অনেকেই আশঙ্কা করছেন, শিশুটিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এটি পানিতে ডুবে মৃত্যু নাকি হত্যাকাণ্ড—তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্টের পর। তিনি আরও জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাইসার রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category