• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জিসাস’র দোয়া মাহফিল

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধ।।

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আয়োজনে ৪ই অক্টোবর (শনিবার) উপজেলার সিএন্ডবি এলাকায় মুসাফির রেস্তোরাঁয় এই দোয়া মাহফিল করা হয়।

জিসাস মুরাদনগর উপজেলার আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম- আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম-আহবায়ক সহিদুল হক, নজরুল ইসলাম, হাজ্বী ইদ্রিস।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জিসাস’র সদস্য সচিব আল আমিন।
নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দুলাল দেবনাথ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক খাইরুল হাসান, বিএনপি নেতা আবীর হোসেন,
নজরুল ইসলাম মাস্টার, উপজেলা জিসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ূন সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হাবিবুর রহমান।
এসময় উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category