• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ফুলবাড়ীয়ায় পলাশতলী গ্রামে শিয়ালের কামড়ে নারী পুরুষসহ আহত-১০

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ।।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে শিয়ালের কামড়ে নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে পলাশতলী জলপাইতলা রইল্লারপার গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউপি সদস্য হযরত আলী, রফিকুল ইসলাম, জালাল উদ্দিন, রাইসুল ইসলাম, হাতেম আলী, আলম ফরাজী, ইউসুফ আলী, হাছেন আলী, শুভ, সাজেদা। ১০জন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আহত ইউপি সদস্য হযরত আলী বলেন, আমি সকালে আখক্ষেত পোচানোর (প্যাচনি) সময় হঠাৎ করে একটি শেয়াল এসে আমার হাটুর নিচে কামড় দিয়ে চলে যায়। কাজে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ায় সময় হঠাৎ আখক্ষেত থেকে একটা শিয়াল দৌড়ে এসে রফিকুল ইসলামকে কামড়ে দেয়। আহতরা ময়মনসিংহ এসকে (সূর্যকান্ত) হাসপাতালে ভ্যাকসিন নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category