• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ১৬৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার(০৬), একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ(০৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এই ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকেলে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে। এসময় আশেপাশের পুকুর গুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে ৬টা ৪৫ মিনিটে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন |

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category