• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন

Reporter Name / ২১২ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

আবু ইউসুফ নাঈম সুনামগঞ্জ প্রতিনিধি।।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেছেন,
“রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

সোমবার দুপুরে জামালগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার লিটন বলেন, “দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন আমার অগ্রাধিকার। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “শিক্ষার প্রসারে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওরের ফসলরক্ষা বাঁধ নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে পরিকল্পিত উন্নয়ন করব। বর্তমানে হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিচ্ছে — তাই মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীয় মাছের অভয়াশ্রম তৈরি করে হাওরকে আবারও মৎস্যভান্ডার হিসেবে পুনরুদ্ধার করতে চাই।”

সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার লিটন বলেন, “আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে হাওরাঞ্চলের মানুষের কষ্ট, সম্ভাবনা ও স্বপ্নের কথা জাতির সামনে তুলে ধরবেন। হাওরের উন্নয়ন বাস্তবায়নে আপনাদের পরামর্শ ও সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

দলীয় শুদ্ধি অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন— যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে, লুটপাট, টেন্ডারবাজি ও অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশ্বাস করি, ক্লিন ইমেজ, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও সামাজিক অবদান বিবেচনায় যোগ্য প্রার্থীকেই দল মনোনয়ন দেবে।”

সভা শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন বলেন,
“আমি আপনাদেরই একজন আপনজন। সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category