• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ত্রিশালে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় ময়মনসিংহের ত্রিশালের সাফা-মারওয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম।

উপজেলা আমীর আ.ন.ম.আব্দুল্লাহীল বাকী নোমান এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী , মোঃ আসাদুজ্জামান সোহেল, ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদে বর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়ন এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে সরকারকে এই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category