• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

মাদক মুক্ত সমাজ,খেলাধুলা ও ধর্মীয় শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে কাজ করতে চাই ছাত্রদল নেতা ফরিদ ও সাব্বির

Reporter Name / ১৯২ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মিরপুর উপজেলার প্রতিনিধি।।

কুষ্টিয়া মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ বলেন, বর্তমান সময়ের আধুনিক জীবন গড়তে হলে, মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। বর্তমানে মাদক বিষাক্ত ছায়ার মতো আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। এই ভয়াবহ বিপদের হাত থেকে কমল মতি ছাত্র ছাত্রীদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, অভিভাবক যেমন তাদের সন্তানের দায়িত্ব পালন করেন। আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব ও কর্তব্য তাদের পাসে দাঁড়ানোর, যেনো তারা ভুল পথে অগ্রসর না হয়।

পরিবার হলো একজন শিশুর জীবনের প্রথম বিদ্যালয়।প্রতিটি সন্তানের মানসিক ও শারীরিক বিকাশে পরিবারের ভূমিকা অপরিসীম। মাদকাসক্ত থেকে সন্তানকে রক্ষা করার ক্ষেত্রেও পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমাদের কে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের সমাজ কে মাদকমুক্ত রাখার ক্ষেত্রে প্রতিটা পরিবারের ভূমিকা অনেক।

ছত্র নেতা সাব্বির বলেন, আমি মনে করি শিক্ষার্থীদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলা এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের বিকল্প নেই।

মিরপুর উপজেলা ছত্রদলের আহবায়ক ফরিদ বলেন, আমরা বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের সময় স্বাধীন ভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশতে পারি নাই।

ফরিদ আরো বলেন, আমি ও সাব্বির সেই সময় ভালো ভালো বেশ কিছু কাজের উদ্যোগ নিয়েছিলাম, সেই সময় কাজ গুলো সফল করতে ব্যর্থ হয়েছি বারবার।

শত বাধা থাকা পরেও প্রতিটি ইউনিয়নে ছাত্রদের কাছে ছুটে গেছি, বিভিন্ন মাদ্রাসায় কোরআান শরীফ বিতরন, এবং ইউনিয়ন ভিত্তিক খেলা সামগ্রী, ফুটবল, জার্সি, চকলেট, ও বিভিন্ন উপহার ইত্যাদি বিতরণ করেছি, সেই সময় আমাদের এই কাজ গুলো করতে হয়েছে অনেক গোপনে।

আমরা বিগত দিনের ধারাবাহিকতা ধরে রাখতে, ও মিরপুর উপজেলা ছাত্র দলকে আরো শক্তিশালী করতে, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের সমাজের সাধারণ শিক্ষার্থীরা আর যেন মাদক আসক্ত না হয়। আমরা মনে করি, আমাদের উদ্যোগ মাদক মুক্ত মিরপুর উপজেলা ও প্রতিটি সমাজ গড়তে কিছুটা হলেও কাজে আসবে সাধারণ শিক্ষার্থীদের,আমরা আগামীতে সুন্দর একটি মিরপুর উপজেলা দেখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category