• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে সালমো সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৬৩২ Time View
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

মুরাদনগর, কুমিল্লা,প্রতিনিধি :
শীতের সময়টা ধনীদের জন্য উপভোগ্য হলেও দরিদ্র শ্রেণির মানুষের
জন্য হয়ে থাকে কষ্টের। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে খেটে
খাওয়া মানুষগুলোর ভোগান্তি পৌঁছে যায় চরমে,বিশেষ করে বৃদ্ধদের।
সমাজের এসব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কিছুটা
হলেও লাঘব করা যায় শীতের হাড়কাঁপানো কষ্ট। শীতের শুরু থেকে শেষ
পর্যন্ত বিভিন্ন সংগঠনগুলো ব্যস্ত হয়ে পড়ে এসব মানুষের পাশে
দাঁড়াতে।
কুমিল্লার মুরাদনগরের সাতমোড়া গ্রামের ইসলামী সমাজ কল্যাণ
পরিষদ(রেজিষ্ট্রেশন নম্বর- ১৭৪৯/২০০৭) এর সদস্যবৃন্দের আয়োজনে
গতকাল সোমবার বিকাল ৩ঘটিকায় এলাকার শতাধিক দরিদ্র মানুষের
মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। এসময় সংগঠনের চেয়ারম্যান ও
কাজী নোমান আহমেদ কলেজের প্রভাষক ড. মনিরুজ্জামানের
সভাপতিত্বে এবং মোঃ সালাউদ্দিন মাস্টারের উপস্থাপনায় প্রধান
অতিথি হিসেবে উক্ত শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সমাজ কল্যাণ
কর্মকর্তা মোঃ কবির আহম্মের।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর
প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, সহকারী
সমাজসেবা কর্মকর্তা আলমগীর সরকার, উপজেলা পল্লী উন্নয়ন
বোর্ডের চেয়ারম্যান জসিম উদ্দিন, বাহার উদ্দিন মেম্বার। উক্ত
কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা দেখাশোনা করেছেন সংগঠনের
সদস্য সচিব মোজাম্মেল হক। স্বেচ্ছাসেবক হিসেবে সার্বিক
সহযোগীতা প্রদান করেছেন সালমো সোসাইটির সকল সদস্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category