• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

মুরাদনগরে ধামঘর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

মো. রাসেল মিয়া, নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উদ্যোগে কৃষ্ণপুর বাজারে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরতে এবং মাঠ পর্যায়ে  বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর হাতকে আরো শক্তিশালী করতে উঠান বৈঠক করে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় জনগণ।

ধামঘর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা শহীদুল্লাহ সরকার এর সভাপতিত্বে উঠান বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বিএনপি নেতা আমানুল্লাহ আমান এর সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ধামঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মোঃ শাহ আলম। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল হাসান ছিটন, ধামঘর ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বেলাল, সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজ আহমেদ জুয়েল, ধামঘর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু, ধামঘর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান খান, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোপাল বিশ্বাস, ওয়ার্ড যুবদলের হারুন মুন্সী প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ দুলাল সরকার, ইউনিয়ন যুবদলের আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি গোপাল বিশ্বাস, কৃষ্ণপুর বাজারের সেক্রেটারি জামাল শিকদার,
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ মোচা খান, যুবদলের মোঃ মামুন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।

উঠান বৈঠকে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গন মানুষের আস্থা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category