• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত Netent slots Canada real casino online guide লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ

মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা প্রশাসক

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

মো. রাসেল মিয়া, নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠিত ‘প্রতিভা’ স্কুলের এক বছর পুর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও উপকরণ বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ, সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার শফিউল আলম তালুকদার, প্রতিভা স্কুলের পরিচালক ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমাসহ অন্যান্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category