• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
শ্রীকাইলে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল মুরাদনগরে মাদক ও বেকারত্ব দূর করাই হবে আমার প্রথম কাজ – কায়কোবাদ পূর্বধলায় যৌথবাহিনীর রাতভর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক দেশের অস্তিত্ব, কওমি মাদ্রাসা ও তাবলীগের অস্তিত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন – কাজী শাহ্ আবু কাউছার মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা জামালগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমেদ খানের নির্বাচনী জনসভা বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই আমার কাছে হবে না – কায়কোবাদ মুরাদনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাঁচবিবিতে বিএনপি নেতা গফুর মন্ডলের পথসভায় জনতার ঢল

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণ সংযোগ করেন জয়পুরহাট-১ (সদর – পাঁচবিবি) আসনের কান্ডারী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।
বুধবার বিকেলে উপজেলা সদর থেকে কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার বড়মানিক, কড়িয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে কড়িয়া আখ ক্রয় কেন্দ্র মাঠে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির নেতা জুয়েল হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, বিএনপি নেতা আব্দুল মোতালেব
সাবেক যুবদল নেতা রবিউল ইসলাম মাস্টার।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, বাগজানা ইউনিয়ন বিএনপি সাবেক সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন মুহুরি, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, উপজেলা যুবদলের সাবেক আহবায় এসএম মাসুম, সাবেক থানা বিএনপির সদস্য মোঃ আলাম হোসেন, কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, ছাত্রদল নেতা মোরছালিন, মোঃ নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম হোসেন সহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
পরে তিনি জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ধলাহার ইন্ট্রির মোড়, শালপাড়া বাজারে লিফলেট বিতরণ, গণ সংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category