• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ সোনারগাঁয়ে সপ্তম শ্রেণির ছাত্র রোহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার মুরাদনগরে ৫২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামের নারী মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

রৌমারীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ২৯৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মাসুদ পারভেজ, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।
“ইংরেজি শিখো – বাংলা সমৃদ্ধ করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর সকাল ১০টায় উপজেলা হলরুমে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে রৌমারী মহিলা কলেজের সহকারি অধ্যাপক এমএ ছামাদ খাঁন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, উপদেষ্টা, রৌমারী সরকারী কলেজের সহকারি প্রভাষক আঞ্জুমান আরা, মোঃ মনছের আলী, সিনিয়র প্রভাষক রৌমারী মহিলা ডিগ্রী কলেজ,
আকতারুজ্জামান সিনিয়র প্রভাষক রৌমারী মহিলা ডিগ্রী কলেজ, ফরিদ উদ্দিন সিনিয়র প্রভাষক যাদুরচর মডেল কলেজ, রৌমারী কেরামতিয়া আর্দশ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহমুদা আক্তার স্মৃতি, হারুন অর রশিদ অবসরপ্রাপ্ত প্রদর্শক রৌমারী সরকারী কলেজ , রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু, সমাজ কর্মী এস, এম, এ মোমেন  সমাজকর্মী মহির উদ্দিন মহির প্রমুখ।বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দু’ গ্রুপের মধ্যে “টাকায় সুখ কেনা যায় না” বিষয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়, এতে অংশ গ্রহন করেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ। মডারেটরের দায়িত্ব পালন করেন রৌমারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত  অধ্যাপক আব্দুল আউয়াল, বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম সিনিয়র প্রভাষক ফরহান আলী , সিনিয়র প্রভাষক  যাদুরচর ডিগ্রী কলেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান  ফেরদৌস ও হারূন অর রশিদ তুহিন পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category