• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা, জনসচেতনতায় মাঠে মুরাদনগরের ‘ওসি’ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে রাস্তার সিসি ঢালাই কাজ শুরু, কমবে দুর্ভোগ অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে মুরাদনগরের তরুণরা মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল গ্রেপ্তার

পাবনায় সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩ ‎

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

‎সোলাইমান হোসাইন পাবনা প্রতিনিধি।।
‎পাবনা-নগরবাড়ি মহাসড়কের বাঙ্গাবাড়িয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
‎নিহতরা হলেন- পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের চালক আকরাম হোসেন।
‎রোববার (২৬ অক্টোবর) পাবনা সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‎পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে ঘটনাস্থলে দুইজন শিক্ষার্থী নিয়ে একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় পাবনামুখি একটি বাশবোঝাই দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালকসহ ওই দুই শিক্ষার্থী ঘটনাস্থলেই প্রাণ হারান।
‎খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category